বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া : ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার মতো নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তবে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যাপারে ভিসা ও যোগাযোগসংক্রান্ত কাজ এগিয়ে রয়েছে বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। 

শনিবার (২৯ নভেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন,যুক্তরাষ্ট্র ও লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা বোর্ড সভা করে মতামত নিয়েছেন। হয়তো বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু এখনই নেয়ার মতো অবস্থা নেই। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ নেয়ার সিদ্ধান্ত হতে পারে।

বিএনপি মহাসচিব বলেন, দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে তিনি নেত্রীর রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার নিয়মিত আপডেট দেয়া হবে বলে জানান তিনি। 

এর আগে দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছিলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনা করছে তাঁর পরিবার। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে বিদেশে নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ৮:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit