বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

ফ্যাসিস্ট হাসিনার কারণে খালেদা জিয়া আজ মৃত্যুশয্যায়: রিজভী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা নিরাপদে হরিলুট করার জন্য খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করেছিল। এজন্য তাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে যত ধরনের চক্রান্ত সব করেছে। খালেদা জিয়া হেঁটে হেঁটে জেলে গেলেন আর ফিরে আসলেন হুইল চেয়ারে। দিনের পর দিন হাসপাতালে কাটাতে হচ্ছে। তিনি আজ মৃত্যুর সন্নিকটে। শেখ হাসিনার কারণে তিনি মৃত্যুশয্যায়।

চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রশংসা করে রিজভী বলেন, মীর হেলাল দলের দুঃসময়ে শত বাধা-বিপত্তি মোকাবিলা করে গণতন্ত্র ফেরানোর জন্য অবিরাম গতিতে কাজ করে গেছেন। অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন হাফেজ আবু বকর সায়মের চিকিৎসা সহায়তা প্রদান করা হয় এবং তার প্রতি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া হয়।

সাংবাদিক রনির উপস্থাপনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ধানের শীষ প্রতীকের দলীয় মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য মাসুদ রানা লিটন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, রাশেদুজ্জামান পিয়াস, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন চেয়ারম্যান, সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, বিএনপির নেতা অহিদুল আলম, এম এ শুক্কুর, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী, সাবেক সেক্রেটারি মনিরুল আলম জনিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই-আগস্টে হতাহত ৪০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতায় মোনাজাত করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit