বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

পিচের সমালোচনা, খাজার কাছে ব্যাখ্যা চাইবে বোর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছে দুর্দান্ত। ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে তারা। ৯৩ বছরের মধ্যে এই পার্থ টেস্ট সবচেয়ে দ্রুততম সময়ে শেষ হয়েছে। মাত্র ৮৪৭ বলেই খেলা শেষ হওয়ার পর পিচ প্রশ্নবিদ্ধ হওয়ার কথা থাকলেও আইসিসির রেটিং ছিল ‘খুব ভালো’। কিন্তু দলের ওপেনার উসমান খাজা করলেন সমালোচনা। তাতে ক্রিকেট বোর্ডের তোপের মুখে পড়েছেন তিনি।

‘উসমান খাজা ফাউন্ডেশন’র উদ্বোধন করতে গিয়ে উইকেটে বৈচিত্রময় বাউন্সের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। ইংল্যান্ডের বিপক্ষে এই বছর প্রথম দিনে ১৯ উইকেট পড়ার বিষয়টি উল্লেখ করেন তিনি। গত বছর অস্ট্রেলিয়া ও ভারতের সিরিজ শুরুর ম্যাচেও ১৭ উইকেট পড়েছিল, তা মনে করিয়ে দেন খাজা। এক কথায় এই পিচ নিয়ে তার মন্তব্য ‘অত্যধিক বাজে’।

খাজা বলেন, ‘প্রথম দিনে ১৯ উইকেট পড়ল। ২০ জনের গায়ে বল লাগল। একই ঘটনা ঘটেছিল গত বছর ভারত টেস্টে। প্রথম দিনের উইকেট, অথচ বল উল্টাপাল্টা হচ্ছিল। স্টিভ স্মিথ, আমাদরে সেরা ক্রিকেটার। সে মাঝ ব্যাটে কখনো শট মিস করে না, অথচ সেটাই হচ্ছিল। বলও লাগছিল কনুইয়ে। বলা যায়, পার্থে প্রথম দিনের উইকেট ছিল অত্যধিক বাজে।’ দলের স্বীকৃত ব্যাটারের কাছ থেকে এমন মন্তব্য শুনে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া।
এই সপ্তাহে বোর্ডের কর্মকর্তারা খাজার সঙ্গে দেখা করবেন এবং পার্থ পিচ নিয়ে তার সমালোচনার ব্যাখ্যা চাইবেন। পার্থে এই বড় জয়ের ম্যাচে প্রথম ইনিংসে ১ রান করেন খাজা। তারপর ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান। দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেড ওপেনিংয়ের সুযোগ পেয়ে বাজিমাত করেন। তার রেকর্ড ইনিংসে সহজে জিতে যায় স্বাগতিকরা।

 

কিউএনবি/খোরশেদ/২৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit