বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে যে কথা বললেন সেলিনা জেটলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি অর্থনৈতিক নির্যাতনের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন। স্বামী পিটার হাগের বিরুদ্ধে অর্থনৈতিক নির্যাতনের অভিযোগ এনে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মুম্বাইয়ের আন্ধেরি আদালতে মামলা করেন তিনি। দীর্ঘদিন ধরে চলা সেই মামলায় নানা জল্পনার পর এবার মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে তার মনের কথা প্রকাশ করেন সেলিনা জেটলি। পোস্টে অভিনেত্রী লিখেছেন—এ মুহূর্তে আমার জীবনে সবচেয়ে অস্থির ঝড় বইছে। আমি কখনো ভাবিনি যে এই লড়াইটা আমাকে একা লড়তে হবে। আমার বাবা-মা নেই, কোনো সাহায্য নেই। তিনি বলেন, কখনো কল্পনাও করিনি যে এমন একটি দিন আসবে, যখন আমার মাথার ওপর থেকে ছাদ চলে যাবে।

সেলিনা জেটলি বলেন, আমার বাবা-মা, ভাই, আমার সন্তান এবং যে মানুষটি আমার পাশে থাকার, ভালোবাসার, যত্ন নেওয়ার ও আমার সঙ্গে প্রতিটি কষ্ট সহ্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তারা ছাড়া জীবনে চলব। অভিনেত্রী বলেন, জীবন আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আমি যাদের বিশ্বাস করেছিলাম, তারা চলে গেছে। আর যেসব প্রতিশ্রুতিতে ভরসা করেছিলাম, সেসব ভেঙে গেছে। কিন্তু এই ঝড় আমাকে উড়িয়ে দিতে পারেনি। তিনি বলেন, আমাকে শেখানো হয়েছে— যখন গোটা পৃথিবী আমাকে নিচে ফেলতে চাইবে, তখন উঠে দাঁড়াতে হবে। আমার হৃদয় ভাঙলেও এই লড়াই চালিয়ে যেতে হবে। আমার প্রতি অবিচার করা হলে কোনো করুণা না দেখানোই আমার ধর্ম। অসম্ভব মনে হলেও আমাকে বেঁচে থাকতেই হবে বলে জানান সেলিনা জেটলি। আমার সবচেয়ে অন্ধকার সময়ে, আমার মর্যাদা এবং অধিকারের জন্য লড়াইয়ের সময় যারা আমার ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।

 

 

কিউএনবি / মহন / ২৭ নভেম্বর ২০২৫ / দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit