বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

রাজনীতি ডেক্স : আসন্ন জতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (২৬ নভেম্বর) সকালে মুকসুদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কমলাপুর এলাকায় বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে কমলাপুর এলাকার প্রতিটি বাড়ির দরজায় কড়া নাড়ে নেতাকর্মীরা।  ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দীন আহম্মেদ, দপ্তর সম্পাদক একে আসাদ মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ সেন্টু মিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, বিএনপি নেতা আমজাদ হোসেন আমোদ,

জাহিদ মোল্যা, আঃ রহমান, কদম আলী, আক্কাস ফকির, আতিয়ার মোল্যা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাসসহ অন্যান্য নেতাকর্মীরা। গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এই নির্বাচন জনগণের ভোটের অধিকার ফেরানোর লড়াই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।স্থানীয় ভোটারদের মনোযোগ, নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং প্রচারণার উন্মাদনায় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।

 

কিউএনবি / মোহন / ২৬ নভেম্বর ২০২৫ / দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit