মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

মার্কিন ভিসা প্রত্যাখ্যানের পর নারী চিকিৎসকের আত্মহত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২৪ নভেম্বর) সংবাদ সংস্থা পিটিআই এর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। রোহিনী নামে ওই নারীর বাড়ি গুন্টুর জেলায় এবং তিনি পদ্মা রাও নগরে একা থাকতেন। বারবার ফোন করার পরেও সাড়া না পেয়ে ২২ নভেম্বর তার পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে।


তদন্তকারীদের মতে, ফ্ল্যাট থেকে উদ্ধার করা একটি সুইসাইড নোটে বলা হয়েছে, তিনি হতাশায় ভুগছিলেন এবং তার মার্কিন ভিসার আবেদন প্রত্যাখ্যানের কথা উল্লেখ করেছেন।

এদিকে, রোহিণীর মা লক্ষ্মী বলেছেন, তার মেয়ে দীর্ঘদিন ধরে কাজের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং তার ভিসা অনুমোদনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এই প্রত্যাখ্যান তাকে ক্রমশ বিষণ্ণ করে তুলেছিল।
 
তিনি আরও বলেন, রোহিণী ‘অভ্যন্তরীণ চিকিৎসায়’ বিশেষজ্ঞ হতে চেয়েছিলেন এবং কাছাকাছি লাইব্রেরি থাকার কারণে পদ্মা রাও নগরে থাকার সিদ্ধান্ত নেন।
 
‘সে একজন মেধাবী ছাত্রী ছিল এবং ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে কিরগিজস্তানে এমবিবিএস সম্পন্ন করে। তার শিক্ষাগত রেকর্ড চমৎকার এবং তার ভবিষ্যতে অনেক বড় হওয়ার স্বপ্ন ছিল।’ লক্ষ্মী পিটিআইকে বলেন।
 
লক্ষ্মী বলেন, তিনি তার মেয়েকে ভারতে চিকিৎসা অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু রোহিণী বিশ্বাস করতেন যে ‍যুক্তরাষ্ট্রে সুযোগ সুবিধা আরও বেশি। যার মধ্যে রয়েছে উচ্চ আয় এবং প্রতিদিন কম রোগী। রোহিণী অবিবাহিত ছিলেন এবং নিজেকে সম্পূর্ণরূপে তার ক্যারিয়ারের জন্য উৎসর্গ করেছিলেন বলে জানা গেছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit