বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ!

তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর যাকে মন দিলেন বিজয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পর নাকি অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা বিজয় ভার্মা। অভিনেতাকে নিয়ে এমন জল্পনা চলছে বলিপাড়ায়। যদিও বিজয় কিংবা ফাতিমা কেউ-ই এ সম্পর্কে সিলমোহর দেননি। সম্প্রতি ফাতিমা সানা শেখকে ‘মৃদু হাওয়া’র সঙ্গে তুলনা করলেন বিজয় ভার্মা। ফাতিমা ও বিজয় ‘গুস্তাখ ইশ্ক’ সিনেমায় জুটি বেঁধেছেন। অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে বিজয় বলেন, আমার সত্যিই ওর সঙ্গে কাজ করতে ভালো লাগে।

ও খুবই খাঁটি মানুষ এবং ভালো অভিনেত্রী। তিনি বলেন, পাশাপাশি ও কিন্তু খুবই রসিক। সবসময় আনন্দ করতে ভালোবাসে। তবে কাজে কোনো ফাঁকি নেই ওর। প্রত্যেকটি দৃশ্যে নিজের ১০০ শতাংশ দেয় ও। তার ও ফাতিমার চরিত্রে বেশ কিছু মিলও রয়েছে। দুজনের রসবোধের মাত্রাও নাকি প্রায় সমান বলে জানিয়েছেন বিজয়। তিনি বলেন, ফাতিমা হলো মৃদু বাতাসের মতো। ওর আর আমার অনেক মিল রয়েছে। আমাদের রসায়নের কথাই যদি বলতে হয়, তাহলে তা নিয়ে সত্যিই বলার কিছু নেই।

এ সিনেমাটি পুরোনো দিনের প্রেমের গল্প বলে। আমার ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। উল্লেখ্য, গত কয়েক দিনে অভিনেত্রী ফাতিমা সানা শেষ ও অভিনেতা বিজয় ভার্মার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বলিপাড়ায়। বিজয় এর আগে অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। দীর্ঘ দুই বছর ছিল সেই সম্পর্ক। জানা গেছে, তামান্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি বিজয় ভার্মা। তাই স্বাভাবিক বিচ্ছেদ। সেই সম্পর্ক ভাঙার কয়েক মাসের মধ্যেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছে বিজয়ের।

 

 

কুইক নিউজ / মোহন / ২০ নভেম্বর ২০২৫/ দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit