বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

৩০ বছরের ক্যারিয়ারে প্রথমবার সিনেমায় রিচি সোলায়মান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

বিনোদন ডেক্স : তিন দশকের ক্যারিয়ারে প্রথমবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। অভিনয়জীবনে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও এতদিন তাকে দেখা যায়নি চলচ্চিত্রে। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। অভিনেত্রী জানিয়েছেন, শিগগিরই তিনি একটি সিনেমার শুটিং শুরু করবেন। সিনেমাটি প্রযোজনা করছে সাজগোজ নামের প্রতিষ্ঠান, আর পরিচালনায় থাকছেন রাজীব সালেহীন। তবে সিনেমার নাম বা সহ-অভিনেতার পরিচয় এখনই প্রকাশ করতে চাননি। রিচি সোলায়মান বলেন, ‘সবই ঠিক আছে, তবে এখনই নাম বলতে চাইছি না।

চমক হিসেবে রাখতে চাই। পরিচালক জানিয়েছেন, এ মাসের শেষ দিকে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সে সময় সিনেমার নাম, অভিনয়শিল্পী ও শুটিং পরিকল্পনা জানানো হবে। চলতি বছরের শুরুর দিকে একটি অনুষ্ঠানে সিনেমায় কাজের ইঙ্গিত দিয়েছিলেন রিচি। কেন এত বছর চলচ্চিত্রে অভিনয় করেননি, এমন প্রশ্নে তিনি বলেছিলেন, ‘নানা সময় পরিকল্পনা হলেও পরিস্থিতি মেলেনি। এরপর দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম। তবে সিনেমায় অভিনয় করা সব সময়ই আমার ইচ্ছে ছিল।’সম্প্রতি একটি কফিশপ উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমায় কাজের খবর জানান এই অভিনেত্রী।

 

 

কুইক নিউজ / মোহন / ১৯ নভেম্বর ২০২৫ / সকাল ১১:০৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit