শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

নরেন্দ্র মোদির মায়ের বায়োপিকে রাবিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

বিনোদন ডেক্স : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদিকে কেন্দ্র করে তৈরি হতে যাচ্ছে বলিউডের নতুন বায়োপিক। চলতি বছরের সেপ্টেম্বরে নির্মাতারা ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেন। তখন থেকেই বলিউডে বেশ আলোচনা চলছিল–প্রধানমন্ত্রীর মায়ের চরিত্রে কাকে দেখা যাবে? অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, হীরাবেন মোদির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। ছবিটির সম্ভাব্য নাম ‘মা বন্দে’, পরিচালনায় রয়েছেন দক্ষিণ ভারতের চলচ্চিত্র নির্মাতা ক্রান্তি কুমার চৌধুরী। তাঁর পরিচালনায় এটি হবে প্রথম হিন্দি বায়োপিক, যা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।

রাবিনা ট্যান্ডন জানান, হীরাবেন মোদির জীবন তাঁর গভীরভাবে নাড়া দিয়েছে। একটি সাধারণ গুজরাটি পরিবারের গৃহিণী হয়েও কীভাবে নিজের সন্তানদের মানুষ করেছেন, সৎপথে চলতে শিখিয়েছেন। এসব জানার পরই চরিত্রটির প্রতি তাঁর আগ্রহ আরও বেড়ে যায়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হীরাবেন মোদি ছিলেন এক নিঃশব্দ শক্তি। তাঁর হাতে তৈরি হয়েছে ভারতের অন্যতম প্রভাবশালী এক নেতা। বাস্তব জীবনের এমন শক্তিশালী চরিত্রে অভিনয় করা আমার কাছে এক বিশেষ সম্মান।’

২০২২ সালে হীরাবেন মারা যাওয়ায় রাবিনার সরাসরি তাঁর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। তাই চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি পুরোনো ভিডিও, পরিবার– ঘনিষ্ঠ ব্যক্তিদের স্মৃতিচারণ এবং নানা আর্কাইভাল ফুটেজের ওপর নির্ভর করছেন। তাঁর ঘনিষ্ঠ মহলের মতে, রাবিনা ইতোমধ্যেই গুজরাটি উচ্চারণ, দৈনন্দিন জীবনযাপন এবং হীরাবেনের অভ্যাস শেখার জন্য বিশেষ কোচিং নিচ্ছেন। নির্মাতাদের দাবি, বায়োপিকটি আদতে মা-ছেলের সম্পর্কের দীর্ঘ যাত্রা। নরেন্দ্র মোদি যখন চাওয়ালা ছিলেন, তখন থেকে শুরু করে তাঁর রাজনৈতিক যাত্রা– সবকিছুর আড়ালে যে একজন মায়ের নিঃশব্দ ত্যাগ লুকিয়ে আছে, সিনেমাটি সেই গল্পই বলবে।

হীরাবেন মোদি ছিলেন অত্যন্ত সাধারণ জীবনযাপনের মানুষ। বাড়ির প্রতিটি কাজ নিজে করতেন, নিয়মতান্ত্রিক ছিলেন এবং সন্তানদের ‘সৎপথে চলা’কে জীবনের প্রধান শিক্ষা হিসেবে দিতেন। প্রধানমন্ত্রী মোদি বহুবার প্রকাশ্যে বলেছেন, তাঁর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তাঁর মা ‘সংযম, সততা এবং আত্মনিবেদন’ তিনি শিখেছেন মায়ের কাছ থেকেই। বায়োপিকটিতে এই মানবিক দিকগুলোই তুলে ধরা হবে। নির্মাতারা আশা করছেন, বায়োপিকটি শুধু রাজনৈতিক দর্শকদের নয়, বৃহত্তর দর্শকের মন ছুঁয়ে যাবে।

মাত্র ১৭ বছর বয়সে সালমান খানের বিপরীতে ‘পাথর কে ফুল’ (১৯৯১) ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন রাবিনা ট্যান্ডন। ছবি সুপারহিট হওয়ায় তিনি প্রথম সারির নায়িকা হিসেবে জায়গা করে নেন।  নব্বইয়ের দশকের বলিউডে একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন ‘মোহরা’, ‘দিলওয়ালে’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘জিদ্দি’, ‘দুলহে রাজা’, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’।

তাঁর নাচে-গানে ঝড় তুলেছিল বলিউড- ‘টিপ টিপ বরসা পানি’, ‘তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত’, ‘চুরা কে দিল মেরা’ এই গানগুলোর জনপ্রিয়তা আজও অটুট । গত কয়েক বছরে ওয়েব সিরিজ ও নারীকেন্দ্রিক গল্পে অভিনয় করে আবারও আলোচনায় ওঠেন তিনি। ‘আরণ্যক’-এ তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে দেশ-বিদেশে। সমালোচকদের মতে, হীরাবেন মোদির চরিত্রটি রাবিনার ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দিতে পারে। তাঁর মতো অভিজ্ঞ নায়িকা যে চরিত্রে প্রয়োজনীয় আবেগ, দৃঢ়তা এবং সংযম দেখাতে সক্ষম। সে বিষয়ে কারও সন্দেহ নেই।

 

 

কুইক নিউজ / মোহন / ১৮ নভেম্বর ২০২৫ / দুপুর ২:৫০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit