বুধবার, ০৬ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শীতে খুশকি দূর হবে ৩ ঘরোয়া উপাদানে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদশাস্ত্র অনুযায়ী, খুশকির সমস্যা সমাধানে কার্যকর হিসেবে দাবি করা হয়েছে ৩টি প্রাকৃতিক উপাদানকে। শুধু আয়ুর্বেদশাস্ত্রই নয়, আধুনিক ডার্মাটোলিজিস্টদের গবেষণায়ও প্রমাণ মিলেছে এ ৩ উপাদানের কার্যকারিতা। এ ৩ উপাদান হলো নারকেল বা অলিভ তেল, পেঁয়াজের রস ও নিমপাতার রস।

১. নারকেল তেল ও পেঁয়াজের রস: নারকেল তেলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। নারকেল তেলের সঙ্গে পেঁয়াজের রস ব্যবহার করলে এর কার্যকারিতা আরও অনেকাংশে বেড়ে যায়। এই পদ্ধতিটি করতে প্রথমে ২ টেবিল চামচ পেঁয়াজের রস এবং ২ টেবিল চামচ নারকেল তেল নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এরপর এই মিশ্রণটি নিয়ে ভালো করে স্কাল্পে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। তারপর ১ ঘণ্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এই প্রক্রিয়াটি সপ্তাহে এক দিন করুন।

২. অলিভ অয়েল ও পেঁয়াজের রস: খুশকির বিরুদ্ধে লড়াইয়ে অলিভ অয়েল অত্যন্ত কার্যকরী। আর পেঁয়াজের রস চুলকে দ্রুত বৃদ্ধি করে। এই প্রক্রিয়াটি করতে প্রথমে ৩ টেবিল চামচ পেঁয়াজের রস এবং দেড় টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর ওই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে বৃত্তাকার গতিতে আলতো হাতে ম্যাসাজ করুন। ২ ঘণ্টার মতো রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এই প্রক্রিয়াটিও সপ্তাহে এক দিন করতে পারেন।

 
৩. নিমের রস, অলিভ ও নারকেল তেল: নিমের অ্যান্টিফাঙাল উপাদানে স্কাল্পের ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধের ক্ষমতা রয়েছে। তাই খুশকির বিরুদ্ধে নিম কঠিন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারে। খুশকি দূর করতে সপ্তাহে তিন দিন স্কাল্পে ৪ চামচ নিমপাতার রস, ৩ চামচ অলিভ ও নারকেল তেল মিশিয়ে মাথায় ম্যাসাজ করুন। স্কাল্পে ও চুলের গোড়ায় যেন এই মিশ্রণ পৌঁছায়। এক ঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। কন্ডিশনার ব্যবহার করুন।

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit