মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সেই গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০১ Time View
রাজনীতি ডেক্স : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই গ্রামের অসহায় প্রবীণ আবদুল গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পে বিদ্যুৎবিহীন জরাজীর্ণ ঘরে বসবাস করছেন আবদুল গণি জমাদ্দার (৭০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৫০)।

কর্মহীন, অসুস্থ এবং ভরণপোষণের কেউ না থাকায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন এই প্রবীণ দম্পতি। আঁধার ঘরে, অনাহারে-অর্ধাহারে দিন কাটানোর করুণ বাস্তবতা উঠে আসার পর বিষয়টি জাতীয়ভাবে আলোচনায় আসে। অসহায় এই প্রবীণ দম্পতির মানবেতর জীবনযাপনের বিষয়টি তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তাদের পাশে দাঁড়াতে। আজ (১৬ নভেম্বর) সকাল ১০টায় তারেক রহমানের পক্ষ থেকে সংশ্লিষ্ট এই প্রবীণ দম্পতির সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় প্রবীণ আবদুল গণি জমাদ্দার দম্পতির হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। পাশাপাশি তারেক রহমানের পক্ষ থেকে অসহায় এই দম্পতির প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি তার বক্তব্যে প্রবীণ আবদুল গণি জমাদ্দার দম্পতির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব। এছাড়া আরও উপস্থিত ছিলেন— পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক যুবদল নেতা তৌফিক আলি খান কবির, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু এবং পটুয়াখালী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।

 

 

কুইক নিউজ / মোহন / ১৬ নভেম্বর ২০২৫ / সন্ধা ৬:২৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit