মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মোংলায় পৌঁছাল আমেরিকা থেকে আসা গমের প্রথম চালান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২০ Time View

 নিউজ ডেক্স : আমেরিকা থেকে সরকারের আমদানি করা গম নিয়ে প্রথমবারের মতো সরাসরি মোংলা বন্দরে এসেছে জাহাজ ‘এমভি উইকো টাটি’। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়েতে নোঙর করে। গমের গুণগতমান পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে খালাস কার্যক্রম শুরু হয়। খাদ্য অধিদপ্তরের মোংলা বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, আমেরিকা থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে আসা জাহাজটি শুক্রবার বিকেলে ফেয়ারওয়েতে ভেড়ে। পরে খাদ্যশস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় গমের গুণগতমান বজায় থাকায় খালাসের অনুমতি দেওয়া হয়।

তিনি জানান, রোববার সকাল থেকে জাহাজ থেকে গম খালাসের কাজ চলছে। মোট গমের মধ্যে ৩৫ হাজার ৭৫ মেট্রিক টন মোংলার খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে এবং বাকি অংশ খুলনা, বরিশাল ও রাজশাহীতে পাঠানো হবে। উইকো টাটি বড় আকারের জাহাজ হওয়ায় এর গভীরতা বেশি এবং গমের পরিমাণও বেশি। তাই জাহাজটি ফেয়ারওয়েতে রেখে খালাস করা হচ্ছে। তিনি আরও জানান, আমেরিকা ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর জি-টু-জি-১ এর অধীনে এই প্রথম সরাসরি ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে উইকো টাটি মোংলা বন্দরে এসেছে।

এর আগে যেসব জাহাজ এসেছে, সেগুলো চট্টগ্রাম বন্দর হয়ে মোংলায় পৌঁছাত। মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, আমেরিকা-বাংলাদেশ জি-টু-জি চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালানে ২৫ অক্টোবর দেশে পৌঁছেছে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম এবং দ্বিতীয় চালানে ৩ নভেম্বর এসেছে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন। ১৪ নভেম্বর আসা এই চালানটি তৃতীয়। তিনটি চালানে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে এসেছে।

 

 

কুইক নিউজ/ মোহন / ১৬ নভেম্বর ২০২৫ / বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit