বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে সাময়িক বহিষ্কার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৩ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কারিত চিঠিতে বলা হয়েছে, দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আপনার দলীয় পদবি স্থগিতসহ দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। অদ্য হতে আপনাকে দলীয় সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য এবং সব নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আপনার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন এর ফেসবুক একাউন্ট Mamunur Rahman Ripon নামের এই আইডি থেকে বহিষ্কারিত চিঠি নিজেও পোষ্ট করেন।
এ বিষয়ে মোজাম্মেল শাহ চৌধুরীর কাছে জানতে চাইলে এই প্রতিনিধিকে বলেন, আমি কোনো শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আর আমাকে অন্তত এক ঘণ্টার জন্য হলেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত ছিল। অথচ তাড়াহুড়ো করে বহিষ্কার জেলার নেতা কীভাবে করলেন আমার জানা নেই। আমাকে যেভাবে বহিষ্কার করা হয়েছে তা মোটেও ঠিক হয়নি এছাড়া আমাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে কিনা সেটাও আমার জানা নেই কারণ আমার কাছে এখন পযর্ন্ত কোন চিঠি বা জেলার কোন নেতা বিষয়টি নিশ্চত করেনি।

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit