শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল

বিশ্বকাপে ইতিহাস গড়ার অপেক্ষায় কুরাসাও

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলে খেলার দুয়ারে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কুরাসাও। কনক্যাকাফ অঞ্চলের এই দেশটি যদি শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারে, তবে তারা লিখবে নতুন এক ইতিহাস। কারণ কুরাসাওই তখন হবে বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া সবচেয়ে ছোট দেশ। 

কুরাসাওয়ের জনসংখ্যা মাত্র ১ লাখ ৫৬ হাজার এবং আয়তন মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার। এর আগে বিশ্বকাপ নিশ্চিত করে আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট দেশের স্বীকৃতি নিজেদের করে নিয়েছিল কেপ ভার্দে (৪০০০ বর্গকিলোমিটার)।

প্রথমবারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল করার পথে গতকাল শুক্রবার রাতে হ্যামিল্টনে বারমুডাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে কুরাসাও। এখন বিশ্বকাপের চূড়ান্ত টিকিট পেতে ১৯ নভেম্বর বুধবার জ্যামাইকার বিপক্ষে একটি ড্র পেলেই চলবে দলটির।

কুরাসাও এর আগে আলোচনায় এসেছিল ২০২৩ সালের মার্চে। সেবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনা জিতেছিল ৭-০ গোলে। ম্যাচটিতে বড় ব্যবধানে হারলেও বিশ্বব্যাপী পরিচিতিও লাভ করে দেশটি। আর এবার তারা এখন আছে ইতিহাস গড়ার অপেক্ষায়।

কুরাসাও দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ঠিক উত্তরে, ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। তবে ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকার পাশে হলেও তারা প্রতিদ্বন্দ্বিতা করে কনক্যাকাফ অঞ্চলের দেশগুলোর সঙ্গে। দেশটি মূলত দুটি দ্বীপ নিয়ে গঠিত। একটি হলো কুরাসাও মূল দ্বীপ এবং অন্যটি জনবসতিহীন ‘লিটল কুরাসাও’।

কুরাসাও ১৮১৫ থেকে ১৯৫৪ পর্যন্ত কুরাসাও অ্যান্ড ডিপেনডিন্সিস কলোনির অংশ ছিল। এরপর ১৯৫৪ থেকে ২০১০ সাল পর্যন্ত নেদারল্যান্ডস এন্টিলিসের অংশ ছিল। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit