বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং জুলাই যোদ্ধা সংসদের অবস্থান কর্মসূচি থেকে বিক্ষুব্ধরা এ আগুন ধরান। এ সময় পরিত্যক্ত ভবনের দেওয়ালে ভাস্কর্যেও ভাঙচুর চালান বিক্ষুব্ধরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। অনেককে আবার কার্যালয়ের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের খোদাই করা গ্রাফিতি ভাঙতে দেখা গেছে।।

গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ভবনটি কিছুদিন পরিত্যক্ত থাকার পর সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ স্থাপন করে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিরা।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২৫,/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit