বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

মার্কা বেছে নয়, যে দলকে বিশ্বাস করেন তাকেই ভোট দিন : মান্না

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এমন একটি দেশ চাই যেখানে মানুষ কষ্টের কথা বলতে পারবে, মৌলিক চাহিদা পূরণ হবে। জনগণের প্রতি আমার একটাই অনুরোধ– যে দলকে বিশ্বাস করেন, তাকেই ভোট দিন, কোনো মার্কাকে বেছে নেবেন না।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে শহীদ নূর হোসেন স্মরণে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, শহীদ নূর হোসেন আমাদের কাছে একটি আইকন। তিনি গণতন্ত্রের মুক্তির জন্য জেনে-শুনে জীবন উৎসর্গ করেছেন। ১০ নভেম্বর আমাদের উদ্দীপনার দিন। আজ নাগরিক ঐক্যে যোগদান করা দুজন তাদের যোগ্যতায় গুণান্বিত, তাদের পেয়ে নাগরিক ঐক্য আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচন অতীতের নির্বাচনের মতো হবে না। আজ মানুষের পেটে ভাত নেই, অথচ এমন হওয়ার কথা ছিল না। ধনীরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করে, কিন্তু গরিবরা সেই সুযোগ পায় না। তাই আমি বলবো, লোন গরিবকে দিলেই ভালো।

মান্না অভিযোগ করে বলেন, দেশে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তা এই সরকারই সৃষ্টি করেছে। আমরা দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলাম, কিন্তু তাই বলে তাদের সব কর্মকাণ্ডকেই সমর্থন করি না। সত্যকে সবাইকে মেনে নিতে হবে। দেশের সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই– আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করুন।

তিনি বলেন, আমরা এখনও বিএনপির সঙ্গে যৌথভাবে কোনো আসন ভাগাভাগি করিনি। নাগরিক ঐক্য নিজেদের মনোনয়নের তালিকা তৈরি করেছে। সেই তালিকায় ১৫২ জনের নাম রয়েছে, যার মধ্যে আজকে যোগদান করা দুজনও আছেন। অনুষ্ঠানে নাগরিক ঐক্যে যোগ দেন– জাতীয় পার্টির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আব্দুস সালাম এবং ব্যারিস্টার সোহরাব হোসেন।

অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, স্বৈরাচারের পতন হলেও দেশের গণতন্ত্র এখনো মুক্ত হয়নি। ৩৮ বছর আগে শহীদ নূর হোসেন গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছিলেন, কিন্তু আজও আমরা সেই গণতন্ত্র ফিরে পাইনি। আমরা এখনো স্বাধীনভাবে কথা বলতে পারি না, মৌলিক অধিকার ফিরিয়ে আনতে পারিনি। তাই আমাদের লড়াই শেষ হয়নি।

তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থেই আমরা নাগরিক ঐক্যে যোগ দিয়েছি। আমি কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকায় সমাজকল্যাণমূলক কাজ করেছি। জাতীয় পার্টির রাজনীতিতে ১৫ বছর থাকার পরও বারবার মনোনয়নবঞ্চিত হয়েছি। তাই আমি পদত্যাগ করেছি। আগামী নির্বাচনে আমি নাগরিক ঐক্য থেকে প্রার্থী হতে চাই, তবে প্রয়োজনে স্বতন্ত্রভাবেও নির্বাচন করবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৫,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit