রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

দুর্গাপুরে সিরাত মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুর

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View

তোবারক হোসেন খোকন,(নেত্রকোনা) প্রতিনিধি : মহানবী (সা.) এর জীবনী থেকে শিক্ষা নিয়ে, মানবজীবন সুন্দর করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে দিনব্যাপি এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) পৌরশহরের দ্বীনি আলীম মাদরাসা মাঠে সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরাদের উপস্থিতিতে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে, প্রভাষক এ কে এম ওবায়দুল্লাহ্ধসঢ়; এর সঞ্চালনায় ‘‘যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে ইসলাম’’ শীর্ষক আলোচনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক ড. মো. আবু ইউসুফ খান।

বিশেষ আলোচক ছিলেন, ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাতেন, ইসলামী শিক্ষাবিদ মুফতি তাহের কাসেমী, লেখক ও গবেষক ড. এ এইচ এম মুস্তাইন বিল্লাহ্ধসঢ়;, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এ.কে.এম জয়নুল আবেদীন সহ স্থানীয় আলেম উলামা ও গন্যমান্য ব্যাক্তিগণ আলোচনা করেন। মাহফিলে বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) কে এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। শান্তি, ভালোবাসা ও সম্মানের ধর্ম ইসলাম নিয়ে, তিনি এই পৃথিবীতে আর্বিভূত হয়েছিলেন। তার দোয়ার বরকতে আমরা পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে আছি। আল কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া মানুষের মুক্তির কোনো পথ নেই। বিশ্ব মানবতার কল্যাণ চাইলে ইসলামী আদর্শ ও শাসন ব্যবস্থা ছাড়া কোনো উপায় নেই। সবাইকে বিশ্বনবীর জীবন আদর্শের আলোকে জীবন সাজাতে আহবান জানানো হয়। 

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit