বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ফিফার সঙ্গে সংঘাত কমানোর বার্তা দিল উয়েফা

পরপর ৮ ছক্কায় বিশ্ব রেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : পরপর আট বলেই ছক্কা। রনজি ট্রফিতে নতুন রেকর্ড গড়লেন মেঘালয়ের ব্যাটসম্যান আকাশ কুমার চৌধুরী। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকালেন এই ব্যাটসম্যান। তার দুর্দান্ত ক্যামিও ইনিংসে ভর করে ৬২৮ রানের পাহাড় গড়েছে মেঘালয়। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছেন আকাশরা।

অরুণাচলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মেঘালয়ের একাধিক ব্যাটসম্যান বড় রান পেয়েছেন। ২০৪ রান করেন অর্পিত ভাটেওয়াড়া। মেঘালয়ের অধিনায়ক কিশান লিংডোর ব্যাটে আসে ১১৯ রান। সেঞ্চুরি করেন আরেক ব্যাটসম্যান রাহুল দালালও। শেষ পর্যন্ত ১৪৪ রান করেন তিনি। সবমিলিয়ে বড় রানের পথেই এগোচ্ছিল মেঘালয়। আকাশের তাণ্ডবে সেই রানটা সাড়ে ছ’শোর কাছে গিয়ে থামে।

আট নম্বরে ব্যাট করতে নেমে প্রথম তিন বলে দুটি সিঙ্গলস নেন আকাশ। তারপর ১২৬ তম ওভারে বল করতে আসেন অরুণাচলের স্পিনার লিমার দাবি। ওই ওভারে পরপর ৬ বলে ছয় ছক্কা হাঁকান। তার পরেও যে দুটি বল খেলেন, তাতেও ছক্কা হাঁকান। ফলে ১১ বলে হাফসেঞ্চুরি পূরণ হয়ে যায় আকাশের। বিশ্বের যেকোনও প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই দ্রুততম হাফসেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরি রয়েছে মাত্র ৯ বলে। টেস্ট এবং ওয়ানডে’তে দ্রুততম হাফসেঞ্চুরির নজির যথাক্রমে ২১ এবং ১৬ বলে।

দ্রুততম ফিফটির নজির গড়ে আকাশ বলছেন, কোনও রেকর্ডের কথা মাথায় নিয়ে নামিনি। দলের নির্দেশ ছিল চালিয়ে খেলতে হবে। সেভাবেই খেলেছি। টি ব্রেকের পর বোর্ডের প্রতিনিধিরা ড্রেসিংরুমে এসে বিশ্ব রেকর্ডের কথা জানায়। প্রথম তিনটে ছয় মারার পর মনে হয়েছিল ছ’টাও মারতে পারব। টানা আটটা হয়ে যাবে ভাবতে পারিনি। আমার উপর দ্রুত রান তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল। যাতে আমরা দ্রুত ডিক্লেয়ার দিতে পারি। শেষ ম্যাচে বিহারের সঙ্গেও হাফ সেঞ্চুরি করেছি। সেটা আত্মবিশ্বাসী করেছে।

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit