মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

এয়ার ফোর্স ওয়ান বিমান ঘাঁটিতে রহস্যময় প্যাকেট, খুলতেই অজ্ঞান সাত কর্মী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনার সময়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সেখানে ছিলেন না। কিন্তু নিরাপত্তা ভেঙে সেই প্যাকেট ভিতরে ঢুকল কীভাবে, তা নিয়েই তোলপাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রজুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে অফিস অফ স্পেশাল ইনভেস্টিগেশনস (ওএসআই)।

জয়েন্ট বেস অ্যান্ড্রুজ বিমান ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছেন, প্যাকেটের ভেতরে সাদা পাউডার ছিল। সেটা খুলতেই সাতজন কর্মী জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তাদের বিমান ঘাঁটির ভেতরেই ম্যালকম গ্রোভ মেডিক্যাল সেন্টারে নেয়া হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
 
ঘটনার পরই পুরো বিমান ঘাঁটি খালি করে দেয়া হয়। মোতায়েন করা হয় বিশেষ বাহিনী। সন্দেহজনক সাদা পাউডারের প্যাকেটটি হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস টিমের হাতে তুলে দেন বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রাথমিক ফিল্ড টেস্টে কোনো বিপজ্জনক রাসায়নিক পদার্থের হদিশ মেলেনি।
 
তবে এখনও তদন্ত চলছে। বিমান ঘাঁটির এক কর্মকর্তা বলেন, ‘ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। তবে চূড়ান্ত রিপোর্ট হাতে এলেই পুরোটা বোঝা যাবে।’ হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস টিম প্যাকেট নিয়ে চলে যাওয়ার পরে পুরো বিমান ঘাঁটি স্যানিটাইজ করা হয়। 
 
শুক্রবার (৭ নভেম্বর) সকালেও ঘাঁটি আংশিক বন্ধ ছিল। শুধু অনুমোদিত কয়েকজন কর্মীকেই প্রবেশের অনুমতি দেয়া হয়। ওয়াশিংটন থেকে ঢিল ছোড়া দূরত্বে মেরিল্যান্ড প্রিন্স জর্জেস কাউন্টিতে অবস্থিত জয়েন্ট বেস অ্যান্ড্রুজ বিমান ঘাঁটি। এখানেই থাকে মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান। প্রেসিডেন্টরা এখানে আসেন, বিমানে চড়েন।
 
শুধু প্রেসিডেন্টই নন, শীর্ষ কর্মকর্তাদের অনেকেই বিদেশ সফরে গেলে এই বিমান ঘাঁটি ব্যবহার করেন। ফলে বিমান ঘাঁটি তো বটেই, কড়া নিরাপত্তায় মোড়া থাকে পুরো এলাকা। কিন্তু তার পরেও এমন ঘটনায় চোখ কপালে উঠে গেছে তদন্তকারীদের।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit