মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

হাসিনার কথায় মনোনয়ন নেয়া বিএনপি নেতার তথ্য ফাঁসের হুমকি সুরঞ্জনের

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : শনিবার (৮ নভেম্বর) ফেসবুকে দেয়া এক ভিডিও পোস্টে তিনি এ বিষয়ে থাকা বিভিন্ন প্রমাণ ফাঁস করে দেয়ারও হুমকি দিয়েছেন। ফেসবুক পোস্টে সুরঞ্জন লিখেছেন, “আওয়ামী লীগের হাসিনার প্রেতাত্মাদেরকেই বিএনপি মনোনয়ন দিয়েছে, এটা মেনে নেয়া যায় না। শেখ হাসিনার সঙ্গে কে কত ঘণ্টা কথা বলেছে, কে কত টাকা লেনদেন করেছে—সব তথ্য-প্রমাণ আমাদের কাছে আছে, সময়মতো প্রকাশ করব।”

ফেসবুকে দেয়া আড়াই মিনিটের ওই ভিডিও পোস্টে তিনি আরও বলেন, “দেশ এখন নির্বাচনমুখী। বিএনপি মহাসচিব বলেছেন, ২৩৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু আমরা জানি, যেসব প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে, ৫ আগস্টের পর তাদের অনেকেই শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন। শেখ হাসিনার সঙ্গে কথা বলে, কেউ বিএনপির মনোনয়ন নিতে পারেন না। যারা এমন করেছেন, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।”

হিন্দু সম্প্রদায়ের নেতাদের বঞ্চনার অভিযোগ তুলে সুরঞ্জন আরও বলেন, হিন্দুদের ভোট চান, কিন্তু হিন্দু সম্প্রদায়ের নেতাদের মনোনয়ন দেন না—এটা অন্যায়। নব্বই ও আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি ও ছাত্রদল গঠনে অনেক হিন্দু ছাত্র নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আন্দোলন করেছি, এরশাদকে উৎখাত করেছি। আজ আমাদেরকে বঞ্চিত করে ভোট চাইছেন—তা হতে পারে না।

ফেসবুকে দেয়া ভিডিও পোস্টের বিষয়ে সুরঞ্জন বলেন, ‘এটাই আমার বক্তব্য। আমি কারও নাম উল্লেখ করিনি।’উল্লেখ্য, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা (পদ স্থগিত) আলোচিত-সমালোচিত অ্যাডভোকেট ফজলুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit