শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা-জাইমা ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার! চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রোজার প্রথমেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, হতাশ ক্রেতারা রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

মার্কিন শাটডাউন নিয়ে মুখ খুলল হোয়াইট হাউস

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট সতর্ক করেছেন, চলমান সরকারি শাটডাউন মার্কিন অর্থনীতিতে ‘প্রত্যাশার চেয়েও মারাত্মক’ প্রভাব ফেলছে এবং এর ফলে বছরের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) প্রবৃদ্ধি অর্ধেকে নেমে আসতে পারে।

হ্যাসেট শুক্রবার ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এই শাটডাউন—যা ৩৮ দিন ধরে চলছে—ভ্রমণ, হোটেল ও নির্মাণ খাতকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, শাটডাউনের প্রভাব আমাদের ধারণার চেয়েও অনেক বেশি, কারণ এটি দীর্ঘ সময় ধরে চলছে।

হ্যাসেট জানান, গোল্ডম্যান স্যাকসের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, এই শাটডাউন যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি থেকে ১ থেকে ১.৫ শতাংশ পর্যন্ত কেটে নিতে পারে। তিনি আরও বলেন, আমরা চতুর্থ প্রান্তিকে অন্তত ৩ শতাংশ প্রবৃদ্ধি আশা করেছিলাম… এখন তা হয়তো অর্ধেকেই সীমাবদ্ধ থাকবে। হ্যাসেট আরও বলেন, ভ্রমণ ও বিনোদন খাত এখন সবচেয়ে বেশি ক্ষতির মুখে।

তিনি সতর্ক করে বলেন, যদি শাটডাউন আরও এক-দুই সপ্তাহ চলতে থাকে এবং এর প্রভাবে বিমান চলাচল কর্মীদের বেতন বিলম্বিত হয়, তাহলে এই খাত ‘অস্থায়ী মন্দার’ মুখে পড়তে পারে। শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে ৪০টি বড় বিমানবন্দরে প্রায় ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্মী সংকটের কারণে সাম্প্রতিক সময়েই ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছিল বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে।

এফএএ জানিয়েছে, শাটডাউনের কারণে বিমান নিয়ন্ত্রণকর্মীর ঘাটতি তৈরি হয়েছে। এ অবস্থায় শুক্রবার থেকে ফ্লাইট সংখ্যা ৪ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি পরিস্থিতি অপরিবর্তিত থাকে, তাহলে আগামী সপ্তাহে ফ্লাইট কমানোর হার ১০ শতাংশে পৌঁছাতে পারে বলে সংস্থার জরুরি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। 

 

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit