শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

কারাগার কক্ষে টিভি ও পছন্দের খাবার, রয়েছে মোবাইলও!

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওই সংশোধনাগারের দুই বন্দির জেলজীবনকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। দুই বন্দি হলেন তরুণ কোন্ডারু রাজু এবং উমেশ রেড্ডি। অভিযোগ, জেলের কুঠুরির মধ্যে সব রকম সুযোগ সুবিধা ভোগ করছেন তারা। বার বার ভেঙেছেন জেলের নিয়ম। 

তরুণের কক্ষে রয়েছে মোবাইল ফোনের সুবিধা এবং টিভি। সূত্রের খবর অনুযায়ী একই রকম সুবিধা পান উমেশও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, জেলের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন উমেশ। তার কক্ষেও টিভি আছে। পাশাপাশি, পছন্দের খাবার দেয়া হয় উমেশকে।
 
আনন্দবাজার জানায়, গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে ১৪ কেজি সোনা-সহ ধরা পড়েন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। সেই সোনার বাজারদর ছিল সাড়ে ১২ কোটি টাকা। রান্যার বাড়িতে তল্লাশি চালানোর পর সেখান থেকে নগদ আড়াই কোটি টাকা এবং দু’কোটি টাকার সোনার গয়না উদ্ধার হয়। 
 
সেই সোনা পাচার মামলায় নাম জড়ায় তরুণের। অভিযোগ, তার সঙ্গে সিন্ডিকেট তৈরি করে সোনা পাচার করতেন রান্যা। অন্যদিকে, উমেশের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। আদালতে তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা বিচারাধীন। আদালতের নির্দেশেই জেল খাটছেন তিনি। তবে জেলে থাকলেও আরামেই দিন কাটছে উমেশের। অন্তত ভাইরাল ভিডিওতে তেমনটাই প্রমাণ মিলেছে।
 
ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন কারা বিভাগের ডিজি বি দয়ানন্দ।
 
এদিকে, এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit