বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বাইডেনের কারণেই ইউক্রেনে যুদ্ধ: ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে যুদ্ধ শুরু করতে চেয়েছিলেন। তার কারণেই দেশটিতে অনেক মানুষ মারা গেছে বলে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকে এ কথা বলেন ট্রাম্প।

বাইডেনের এমন কাজ বিশ্বাসযোগ্য নাও হতে পারে। তবে এটাই সত্যি বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, মূলত বাইডেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ ঘটানোর জন্য চাপ দিয়েছিলেন।

ট্রাম্প অরবানকে উদ্দেশ করে বলেন, এটি কেউ বিশ্বাস করতে পারবে না। কিন্তু এটি আসলে তেমনই একটি বিষয়।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আর এখন দেখুন কী ঘটেছে। ইউক্রেনের পরিণতি কী হয়েছে। দেশটি অনেক ছোট হয়ে গেছে। অনেক মানুষ মারা গেছে।’

শুক্রবার হোয়াইট হাউসে ভিক্টর অরবানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে ব্রিফিংয়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের বিষয়ে কথা বলেন। তিনি জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে।

এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বেশ ভালোভাবেই বৈঠকের সুযোগ এখনও আছে। এ বিষয়ে কথা চলছে, পরবর্তীতে জানানো হবে।

সূত্র: তাসইন্ডিয়া টুডে

কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit