বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

নওগাঁর বদলগাছীতে ১হাজার সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার স্বেচ্ছায় বিএনপিতে যোগদান

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View
সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে প্রায় ১হাজার সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার বিএনপিতে যোগ দিয়েছেন। ফজলে হুদা বাবুল এমপি প্রার্থী মনোনীত হওয়ায় তাকে ভালোবেসে ওই সকল পরিবার স্বতঃস্ফূর্ত হয়ে স্বেচ্ছায় যোগ দিয়ে ধানের শিষের ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা।বৃহস্পতিবার  রাত ৮টার দিকে উপজেলার শুরকালি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যোগ দেন।
যোগদানের এই আয়োজন করেন স্থানীয় মথুরাপুর-আধাইপুর বহুমুখী যুব কল্যাণ ক্লাব।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। তিনি সদ্য ঘোষিত নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী। প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, “বিএনপি জনগণের দল। আজ দেশের মানুষ পরিবর্তন চায়—এই যোগদান তারই প্রমাণ।” আগামীর দিন গরীবদের দিন, সাধারণ মানুষের দিন, হিন্দু মুসলিমদের দিন।
ফজলে হুদা বাবু বলেন, “বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতার পক্ষে। আজ যারা স্বেচ্ছায় আমাদের দলে যোগ দিয়েছেন, তাদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।” আপনারা আমাকে যে ভালোবাসা দিলেন, আমি আমৃত্যু সেই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো। সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের মধ্যে বক্তব্য রাখেন মথুরাপুর ইউনিয়নের মহিলা সদস্য জগবতী রাণী। আর পুরুষদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষীকুল এলাকার লগেন কুজুর, চকবেনী এলাকার সন্দীপ কেরকাটা, মাহমুদপুর এলাকার পরিনল কুজুর, কাস্টগারীর প্রশান্ত দেবনাথ ও মনোরঞ্জন শীল।
  
তারা বলেন, “আমরা বহুদিন উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এছাড়া ফজলে হুদা বাবুল আমাদের পরিচিত ও এলাকার সন্তান। তিনি আগে থেকেই আমাদের খোঁজ খবর রাখতেন। সম্প্রতি তিনি বিএনপি থেকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। তাই তাকে ভালোবেসে আমরা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলাম। তারা আরও বলেন, ফজলে হুদা বাবুল ও বিএনপির প্রতি আমাদের আস্থা—তাই আজ আমরা একসঙ্গে আনুষ্ঠানিক ভাবে যোগদান করলাম। আমরা উন্নয়নের স্বার্থে ফজলে হুদাকে ধানের শিষ প্রতিকে ভোট দিবো। এবং আমরা আমাদের নায্য অধিকার আদায় করে নিবো।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ- সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ ছাত্র দল,যুবদল, শ্রমিক দল, মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।স্থানীয় নেতারা জানান, এ যোগদান বিএনপির জন্য বদলগাছীতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই গণযোগদান বদলগাছীতে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বাড়িয়ে দেবে। তারা মনে করছেন, এ যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। পাশাপাশি বাড়িয়ে দিবে ফজলে হুদা বাবুলের জনপ্রিয়তা।তবে অনুষ্ঠান শুরুর আগে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। 
কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit