রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

মাটিরাঙ্গায় পৌর মহিলা দলের সমাবেশ অনুষ্টিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গায়  বাংলাদেশ জাতীয়তাবাদী  পৌর  মহিলা দলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে  ১১টার দিকে মাটিরাঙ্গা  চৌধুরী কমিউনিটি সেন্টারে এ  পৌর মহিলা দলের উদ্যােগে আয়োজিত সমাবেশে মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিলা রুমার সঞ্চালনায় ও পৌর মহিলা দলের  সভাপতি জয়শ্রী দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান।বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি  নারায়ন ত্রিপুরা,  পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সিমা,  পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, প্রমুখ।সমাবেশে  পৌর বিএনপি,পৌর মহিলা দল ও সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান বলেন, স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করা রাজনৈতিক দলটি আজও তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী, বিএনপি’র ৩১ দফা বাস্তবায়িত হলে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বক্তারা আরও বলেন, প্রতিদ্বন্দ্বীরা বসন্তের কোকিলের মতো সাময়িক, কিন্তু প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া জনগণের মধ্যেই আছেন। সবাই মিলে তাঁকে বিজয়ী করে পাহাড়ের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে   মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি শাহ জালাল কাজল বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূইঁয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।আগামী জাতীয় সংসদ নির্বাচনে  খাগড়াছড়ি ২৯৮নং আসনের      বিএনপির দলীয়  মনোনয়ন পেয়েছেন তাই প্রিয় নেতা ওয়াদুদ ভূইঁয়াকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। তিনিই আমাদের জন্য আগামীর নিরাপদ বাংলাদেশ গড়বেন।
কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit