রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম কত?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। সবশেষ শনিবার (১ নভেম্বর) রাতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা স্বর্ণের নতুন দর ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা ১ নভেম্বর ছিল ২ লাখ ৯৬ টাকায়। ২ নভেম্বর কার্যকর ওই দামেই মঙ্গলবার (৪ নভেম্বর) স্বর্ণ বিক্রি হবে।   

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায় (যা ১ নভেম্বর ছিল ২ লাখ ৯৬ টাকা)। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা), ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা) এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা) নির্ধারণ করা হয়েছে।  

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে বলে জানিয়েছে বাজুস। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

 

 

কিউএনবি/খোরশেদ/০৪ নভেম্বর ২০২৫,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit