মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন এস্তোনিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রাশিয়া, হুঁশিয়ারি মস্কোর ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক দশকের জন্য ‘বিষাক্ত ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে গাজা দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় রুশ উড়োজাহাজ ঘিরে আতঙ্ক, উড়ল যুদ্ধবিমান বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড ঢাকাসহ ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

জয়ে শুরু চট্টগ্রামের, অভিষেকে ড্র করলো ময়মনসিংহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : রাজশাহীতে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২১৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে রাজশাহী। উইকেটে টিকে থাকা এস এম মেহরব হোসেন এবং প্রীতম কুমারকে ফিরিয়েছেন চট্টগ্রামের অফ স্পিনার নাঈম হাসান। 

৭৪ বলে ৬০ রান করে বিদায় নেন মেহরব। প্রীতম ফেরেন ১৪৩ বলে ৮৩ রান করে। শেষ দিকে সেভাবে লড়াই করতে পারেনি রাজশাহী। শাখির হোসেন শুভ্রর ৫২ এবং তাইজুল ইসলামের ৩০ বলে ৩০ রানের ক্যামিও ছাড়া আর কোনো ব্যাটারই তেমন একটা সুবিধা করতে পারেননি। ৩৭০ রানে অলআউট হয় রাজশাহী। আর তাতেই ১১২ রানের জয় পায় চট্টগ্রাম। চট্টগ্রামের হয়ে ৩ উইকেট নেন হাসান মুরাদ। ২টি করে উইকেট শিকার করেন আহমেদ শরিফ এবং নাঈম হাসান। 
 
প্রথম রাউন্ডের বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। সিলেটের একাডেমি মাঠে দ্বিতীয় ইনিংসে ২১২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ঢাকা বিভাগ। আশিকুর রহমান শিবলী এবং জিসান আলম ফিরলে চাপে পড়ে ঢাকা। শিবলী আউট হন ৫১ রান করে। আর জিসান খেলেন ১৫৮ বলে ৯৭ রানের ইনিংস। বাকিদের কেউ সেভাবে রান করতে পারেননি। ৯৪ বলে ৩২ রান করেন রিপন মণ্ডল। আর তাতেই ৩৩৩ রানে অলআউট হয় ঢাকা। রংপুরের হয়ে ৪ উইকেট শিকার করেন তানবির হায়দার। 
 
২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রংপুর ৬ উইকেট হারিয়ে ১১৫ রান তোলার পর আলোকস্বল্পতার কারণে আর খেলা হয়নি। যার কারণে ম্যাচ ড্র হয়েছে। রংপুরের হয়ে ৪৩ বলে ৩৮ রান করেন আলাউদ্দিন বাবু। ঢাকার হয়ে রিপন মণ্ডল এবং তাইবুর রহমান ২টি করে উইকেট শিকার করেন। 
 
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের ম্যাচও ড্র হয়েছে ড্র। বিনা উইকেটে ৫৮ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ময়মনসিংহ। ৯ উইকেট হারিয়ে ২৭২ রান তোলার পর দিনের খেলা শেষ হয়। দলের হয়ে ৮৩ বলে ৫৮ রান করেছেন ওপেনার নাঈম শেখ। এছাড়া ১৫৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন আরিফুল ইসলাম। সিলেটের হয়ে ৪ উইকেট নিয়েছেন নাবিল সামাদ। ৩ উইকেট নেন আসাদউল্লাহ আল গালিব। ১টি করে উইকেট নিয়েছেন রেজাউর রহমান রাজা এবং ইবাদত হোসেন চৌধুরী।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit