বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

পাবলিক ইস্যু রুল-২০১৫ রহিত করে নতুন নীতিমালার খসড়া অনুমোদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ বিবেচনায় নিয়ে বিদ্যমান ‘পাবলিক ইস্যু রুলস ২০১৫’ রহিত করে ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিস রুলস ২০২৫’ এর খসড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১৪ অক্টোবর) ৯৭৭তম কমিশন সভায় এই নীতিমালার অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

কমিশন সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, কমিশন সভায় পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ বিবেচনায় নিয়ে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিস) রুলস ২০২৫ ’-এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। খসড়াটি জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে। 

মো. আবুল কালাম আরও জানান, খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিস) রুলস ২০২৫’ অনুযায়ী স্টক এক্সচেঞ্জের সুপারিশের ভিত্তিতে বিএসইসি আইপিওর চূড়ান্ত অনুমোদন প্রদান করবে। এছাড়াও প্রস্তাবিত নতুন রুলসটিতে আইপিও অনুমোদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার পাশাপাশি ইস্যুয়ার কোম্পানিগুলোকে করপোরেট গভর্নেন্স, নিরীক্ষক ও ইস্যু ম্যানেজারদের দায়দায়িত্ব ও ভূমিকার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
যার ফলে তাদের জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতাও বৃদ্ধি পাবে। একইসঙ্গে এর মাধ্যমে আইপিও ভ্যালুয়েশন বা প্রাইসিংয়ের উন্নয়ন হবে যা ন্যায্য প্রাইসিং নিশ্চিত করবে। ন্যায্য প্রাইসিং নিশ্চিতের ফলে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্তিতে উৎসাহী হবে বলে প্রত্যাশা বিএসইসির।

 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit