মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার॥ ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন॥ নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক॥ ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন॥ ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব? আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ সেঞ্চুরিয়ান অ্যাকারম্যানকে ফেরালেন শরিফুল স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী পেট্রাপোল সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক, যা বললেন রিজভী ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারে সাইবার হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার চলাকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘আজ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ঠিক সেই সময় আমাদের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক চালানো হয়। এতে পেজটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে, যদিও পরে আমরা সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘যুক্তিতর্কে বহু তথ্যপ্রমাণসহ তাদের নিষ্ঠুরতার বর্ণনা যেন দুনিয়াবাসী জানতে না পারে, এই অপরাধীরা তা চায় না। তাদের সহযোগীরাও চায় না বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা প্রকাশ পাক। তাই আমাদের পেজে হামলা চালানো হয়েছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত সেটি পুনরুদ্ধার করেছি।’

অপরাধীদের উদ্দেশে বার্তা দিয়ে তাজুল ইসলাম বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট—অপরাধ করে পার পাওয়া যাবে না, আর অপরাধীকে রক্ষা করার কোনো প্রচেষ্টাও সফল হবে না, ইনশাআল্লাহ। আমরা কারও প্রতি প্রতিহিংসাপরায়ণ নই; আমরা ন্যায়বিচার নিশ্চিতের জন্য কাজ করছি।’

এদিন বেলা পৌনে ১২টার দিকে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। পুরো প্রেক্ষাপট উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, আবদুস সোবহান তরফদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, আগামী কয়েক কার্যদিবস এই যুক্তিতর্ক চলবে। এরপর মামলাটি রায়ের পর্যায়ে যাবে।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৫/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit