বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬১ Time View

নিউজ ডেক্সঃ  ভাবুন তো, কোনো গ্রামে গিয়ে যদি শুধু বসবাস করলেই আপনাকে ২৭ লাখ টাকারও বেশি দেওয়া হয়, তখন কেমন লাগবে! অবিশ্বাস্য শোনালেও এমনটাই ঘটছে ইউরোপের দেশ ইতালিতে। দেশটির মধ্যাঞ্চলীয় তুসকানি অঞ্চলের ছোট্ট শহর রাদিকনদোলি-তে বসবাসে মিলছে প্রায় ২৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকারও বেশি।

রাদিকনদোলি একসময় প্রায় তিন হাজার মানুষের বসতি ছিল, কিন্তু এখন সেখানে বাস করছে মাত্র ৯৬৬ জন। প্রায় ৪৫০টির মধ্যে ১০০টি বাড়ি ফাঁকা, তাই জনসংখ্যা বাড়াতে স্থানীয় প্রশাসন এমন উদ্যোগ নিয়েছে।

২০২৩ সালে চালু হওয়া এ কর্মসূচিতে বলা হয়, যে কেউ শহরের কোনো খালি বাড়ি কিনে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করলে ২৩ হাজার ডলার এবং পরিবহন ও অন্যান্য খরচে ৬ হাজার ইউরো পর্যন্ত সহায়তা পাবেন। এ বছর কর্মসূচিটি আরও সম্প্রসারিত করা হয়েছে। এখন শুধু বাড়ি কেনা নয়, নতুন বাসিন্দাদের প্রথম দুই বছরের ৫০ শতাংশ বাড়িভাড়া সরকার বহন করবে।

স্থানীয় মেয়র ফ্রানচেসকো গুয়ারগুয়ালিনি বলেন, ‘এ প্রকল্পটি আমরা দুই বছর আগে শুরু করেছিলাম, এখন এটিকে আরও উন্নত করা হচ্ছে। আমরা ২০২৫ সালের জন্য প্রায় ৪ লাখ ৬৫ হাজার ডলার বরাদ্দ রাখছি—যাতে বাড়ি কেনা, ভাড়ার সহায়তা এবং শিক্ষার্থী, গণপরিবহন ও পরিবেশবান্ধব শক্তির মতো উদ্যোগে অর্থায়ন করা যায়।

তিনি আরও বলেন, ‘এ কর্মসূচি এক ইউরোতে বাড়ি বিক্রির উদ্যোগের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত। এখানে বাড়ির দাম ৫০ হাজার ইউরো থেকে শুরু হয়ে এক লাখ ইউরো পর্যন্ত। বেশিরভাগ বাড়ি ভালো অবস্থায় আছে, কিছু বাড়ির সামান্য সংস্কার প্রয়োজন।

রাদিকনদোলিতে বর্তমানে গড় ভাড়া মাসে ৪০০ ইউরো, কিন্তু সরকারি ভর্তুকির পর সেই ভাড়া নেমে আসবে মাত্র ২০ ইউরোতে।তবে শর্ত হলো, যারা বাড়ি কিনবেন, তাদের কমপক্ষে ১০ বছর সেখানে থাকতে হবে; আর ভাড়াটিয়াদের থাকতে হবে অন্তত ৪ বছর। উল্লেখ্য, ইতালির জনসংখ্যা হ্রাস রোধে এর আগে আরও কয়েকটি অঞ্চল একই ধরনের উদ্যোগ নেয়।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ১১.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit