বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের দুর্দান্ত প্রত্যাবর্তন কাফু বললেন, ‘নেইমার গর্বিত উত্তরাধিকার রেখে যাচ্ছেন’ গাজায় হাজারো অঙ্গহানি শিশুর চিকিৎসায় ইসরায়েলের বাধা সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট 

প্রযুক্তি ও উদ্ভাবন স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করছে: সেমিনারে বক্তারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : প্রযুক্তি ও উদ্ভাবন স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করছে এবং এর মাধ্যমে বাংলাদেশের রোগীরা আরও সহজে এবং সাশ্রয়ী মূল্যে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে বক্তারা একথা বলেন।

‘উইকেয়ার উপস্থাপনায়: বাংলাদেশের জন্য থনবুরি বামরুংমুয়াং হাসপাতালের সেবার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এ সেমিনারে বক্তারা কীভাবে প্রযুক্তি ও উদ্ভাবন স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করছে এবং বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের জন্য প্রক্রিয়াটিকে আরও সহজ করছে সেটি তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতেই উইকেয়ার ও থনবুরি বামরুংমুয়াং হাসপাতালের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় উপস্থিত ছিলেন উইকেয়ারের চেয়ারম্যান ফাতেমা তুজ জোহরা ও ব্যবস্থাপনা পরিচালক কাজী ইমন।

থনবুরি বামরুংমুয়াং হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. পিতাকপল বুনইয়ামালিক, বিপণন ও ব্যবসা উন্নয়ন পরিচালক কার্নরাওয়ি বাওনথানাতাত, সিনিয়র হাড়বিষয়ক বিশেষজ্ঞ ড. প্রাচ কামলাংসিনসার্ম, হৃদরোগ বিশেষজ্ঞ ড. তান সুওয়াতনাভিরোজ এবং আন্তর্জাতিক বিপণন সমন্বয়কারী (বাংলাদেশ) মালোবিকা রহমান।

অনুষ্ঠানে উইকেয়ার ঘোষণা করে যে ভবিষ্যতে তারা আরও আন্তর্জাতিক হাসপাতালের সঙ্গে সহযোগিতা গড়ে তুলবে এবং ২০২৮ সালের মধ্যে নিজস্ব ডিজিটাল স্বাস্থ্যসেবা অ্যাপ চালু করবে।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৫,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit