বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে ১ জন নিহত ও আহত ৫ জন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১০০ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় একটি বাড়ির সেফটি ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির ম্যানেজার মো: রাব্বানী (৫০) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৫ জন। শনিবার বেলা ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান। এরআগে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার রহমতুল্লাহর টিনশেট বাড়ির সেফটি ট্যাংক বিস্ফোণের এ ঘটনা ঘটে। 
নিহত রাব্বানী বগুড়ার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা। তিনি ওই বাড়ির ম্যানেজার ছিলেন। এছাড়া এ দূর্ঘটনায় আহতরা হলেন- মোঃ রোহান (০৭), ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও সোনিয়া আক্তার (৩৫)। তারা সবাই ওই বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই টিনশেড বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার জন্য তারা সুইপার নিয়ে আসেন। ওই বাড়িতে পাশাপাশি দুইটি সেফটি ট্যাংক ছিল। এ সময় একটি সেফটি ট্যাংক পরিষ্কার করে অন্যটি পরিস্কার করতে গেলে তা বিস্ফোরিত হয়। এতে ওই সেফটি ট্যাংকের ঢাকনা বাড়ির টিন ভেঙ্গে চালের ওপর উঠে যায় এবং ওই কক্ষের নিচের পাটাতনসহ দেয়ালের কিছু অংশ ভেঙ্গে পড়ে। এ ঘটনায় বাড়ির ম্যানেজার গোলাম রাব্বিনী ঘটনাস্থলে মারা যায় এবং সুইপার ইমান আলী (৪৫) গুরুত্বর আহত হয়। এছাড়াও ওই বাড়িতে ভাড়া কক্ষে থাকা শিশুসহ আরও অন্তত ৪জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানান, আমরা রাত ২াট ১৫ মিনিটের দিকে ঘটনার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, নিহতের মরস্বজনদের খবর দেওয়া হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৫,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit