বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

আটোয়ারীতে শিক্ষক জাকারিয়ার জানাযায় হাজারো মানুষের ঢল

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৮১ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার “কাটালী উচ্চ বিদ্যালয় ”-এর সহকারী শিক্ষক মোঃ জাকারিয়া(৫২)’র জানাযা সহ শেষ বিদায় জানিয়েছেন হাজারো মানুষ। শুক্রবার ( ১০ অক্টোবর) তার গ্রামের বাড়ী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝার মন্ডলপাড়া মাজার ও মসজিদ সংলগ্ন মাঠে বেলা ১১ টায় তার জানাযায় সহ¯্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।পরিবার ও স্থানীয়রা জানান, প্রায় দুই বছর ধরে কিডনীজনিত রোগে ভুগছিলেন তিনি।

প্রায় ৬ মাস আগে তার বড় ভাই তরিকুল ইসলাম নিজের শরীরের একটি কিডনী দিয়ে ছোট ভাই’র জীবন বাঁচানোর জন্য শিক্ষক জাকারিয়ার শরীরে একটি কিডনী প্রতিস্থাপন করেন। কিডনী প্রতিস্থাপনের পর থেকেই মোটামুটি ভালোই চলছিলো। গত ৫অক্টোবর বুকে ব্যাথা অনুভব করলে ঢাকায় চিকিৎসকের স্মরণাপন্ন হন। চিকিৎসক বলেছেন তিনি হৃদ রোগে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) দিবাগত রাত প্রায় সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ মেডিকেল হসপিটাল, মহাখালিতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক জাকারিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদ আটোয়ারীতে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানাযা অনুষ্ঠানে মরহুম শিক্ষক জাকারিয়ার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তিনি একজন আলোকিত মানুষ ছিলেন। কারো প্রতি কখনো অন্যায় করেননি এবং অন্যায় কাজে জড়াননি। জাকারিয়া শিক্ষককতার পাশাপাশি মসজিদ,মাদরাসা সহ অনেক সামাজিক কাজে জড়িত ছিলেন।মরহুম জাকারিয়া উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝার মন্ডলপাড়া গ্রামের মৃত সরফরাজ আলী (ছুটু)’র পুত্র এবং কাটালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে উপজেলার শিক্ষক সমাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পরিবার,বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit