মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

ট্রাম্পের শান্তি পরিকল্পনা ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ: অ্যামনেস্টি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি-সংক্রান্ত চুক্তির প্রথম পর্যায় বাস্তবায়নে হামাস ও ইসরাইলের সম্মতি ঘোষণার পরপরই এই শান্তি পরিকল্পনার কঠোর সমালোচনা করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা গাজার ফিলিস্তিনিদের দুই বছরের দুর্ভোগ মোচনে অত্যন্ত দুর্বল এবং ‘ত্রুটিপূর্ণ’।বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এসব কথা বলেন। 

এই যুদ্ধবিরতির ঘোষণাকে দুই বছরের দুর্ভোগের পর ‘বিলম্বিত পদক্ষেপ’ বলে মন্তব্য করে ক্যালামার্ড বলেন, ফিলিস্তিনিরা যা সহ্য করেছে, এই চুক্তি তা ‘মুছে ফেলবে না’। অবিলম্বে গাজার ওপর থেকে ইসরাইলের শ্বাসরুদ্ধকর অবরোধ তুলে নেওয়া এবং অবরুদ্ধ অঞ্চলে মানবিক সাহায্যের ‘বাধাহীন প্রবাহ’ নিশ্চিত করতে হবে। 

অ্যামনেস্টি প্রধান আরও বলেন, টেকসই যুদ্ধবিরতি চুক্তি সফল হতে হলে অবশ্যই তাৎক্ষণিকভাবে ইসরাইলি গণহত্যা বন্ধ করতে হবে। একইসঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অবৈধ দখলদারির অবসান এবং সেখানে চালু ‘বর্ণবাদী ব্যবস্থা’ ভেঙে দেওয়ার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।

ক্যালামার্ডের মতে, বর্তমান পরিকল্পনা এই মৌলিক বিষয়গুলি সমাধানে ব্যর্থ। তিনি যোগ করেন, এই পরিকল্পনা নৃশংস অপরাধের শিকারদের জন্য ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে বা অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থ।

সূত্র: আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit