সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
বোলারদের সুবিধা ফেরাতে আইসিসির কাছে যে দাবি তুললেন গিল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়নি মালিক-শ্রমিকপক্ষ আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা চৌগাছায় নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি নরসিংদীতে চিকিৎসকের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় ভোগান্তিতে রোগীরা। বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী একই ওভারে সাজঘরে রবিন-শান্ত, চাপে বাংলাদেশ সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা

শাকিল বাঁচতে চায়, দেশবাসির কাছে আহবান সহায়তার আহবান

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১০৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো পিতার কাঁধে ছেলের লাশ” একসময় চোখে ছিল উচ্চশিক্ষার স্বপ্ন। মেধা আর প্রতিভার জোরে সফলভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণও হয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, সেই স্বপ্ন অধরাই থেকে গেল। বলছি শাকিল আহমেদ (২২) এর কথা, যিনি পারিবারিক অর্থনৈতিক সংকটের কারণে লেখাপড়া ছেড়ে সংসারের হাল ধরতে বেছে নিয়েছিলেন অটোরিকশা চালানোর কাজ। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা সেই সংগ্রামী যুবকের জীবন এখন এক কঠিন সংকটের মুখে। সম্প্রতি তিনি এক দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

যে হাত অটোরিকশার হ্যান্ডেল ধরে পরিবারের দায়িত্ব বহন করতো, আজ সেই হাত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা এক নিদারুণ কষ্টের ভারে দিশেহারা। সবচেয়ে মর্মান্তিক সত্য হলো, অর্থের অভাবে তাঁর প্রয়োজনীয় জীবনদায়ী চিকিৎসা শুরু করা যাচ্ছে না। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে, অথচ জীবনের আলো নিভে যাওয়ার ঠিক আগে জরুরি চিকিৎসা ব্যবস্থাও তাঁর ধরাছোঁয়ার বাইরে। নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বাসিন্দা শাকিলের পরিবার বর্তমানে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে। তাঁর পিতা আনোয়ার হোসেনও একজন অটোরিকশা চালক। সীমিত আয়ের এই পরিবারে এক ছেলে ও এক মেয়ের মধ্যে শাকিলই বড়।

সামান্য আয়ে যখন সংসার চালানোই দায়, তখন ব্লাড ক্যান্সারের মতো কঠিন রোগের চিকিৎসার ভার বহন করা তাদের পক্ষে অসম্ভব। পরিবার সূত্রে জানা গেছে, জরুরি ভিত্তিতে প্রচুর অর্থের সংস্থান না হলে শাকিলকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। মেধাবী ছাত্র থেকে কর্মঠ যুবক, আর এখন জীবনযুদ্ধে পরাজিত হতে বাড়িতে বসে মৃত্যুর প্রহর গুনছে। এই অসহায় মানুষটির জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের অবিলম্বে আর্থিক সহায়তা প্রয়োজন। বর্তমানে শাকিলের বাবা শাকিলের অটোরিক্সা চালিয়ে কোন রকমে সংসার চালিয়ে যাচ্ছেন। জীবনযুদ্ধে পরাজিত হতে বসা এই যুবককে ফিরিয়ে আনতে এবং ক্যান্সারের বিরুদ্ধে এই অসম লড়াইয়ে জয়ী হয়ে ফিরতে মানবিক সাহায্যই এখন তাঁর একমাত্র ভরসা। ছেলেকে বাঁচাতে সরকার ও দেশের বিত্তবানদের কাছে সার্বিক সহায়তা চেয়েছেন শাকিলের বাবা আনোয়ার হোসেন। এ বিষয়ে যোগাযোগ- ০১৯৯৩৯২০৭২৪, ০১৯৫২০৩৯৯৭৫ (নগদ/বিকাশ)

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit