শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

নওগাঁয় ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সংবাদ সম্মেলন

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮৮ Time View
সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে  প্রাণনাশের হুমকি ও জাল দলিল তৈরি করে সরকারি ভিপি জমি ও স্থানীয়দের জমি দখল, ভাঙচুর, লুটপাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আশরাফুল হাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার  দুপুরে জেলার পোরশা উপজেলার নোচনাহার বাজারে এ সংবাদ সম্মেলনে তেলিপাড়া গ্রামের মৃত কমির উদ্দিন সরকারের ছেলে শহিদুল ইসলাম, নূরুল ইসলামের ছেলে শাহিন আলম, আবুল কাশেম ও রবিউল ইসলাম সাংবাদিকদের সামনে এসব অভিযোগ তুলে ধরেন। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি ভিপি সম্পত্তি লীজ নিয়ে ভোগদখল করে আসছি। কিন্তু সরকারি ভিপি সম্পত্তি দখলের জন্য  জাল দলিল তৈরি করে পরিকল্পিতভাবে জমি দখল ও চাঁদাবাজি চালিয়ে আসছে আশরাফুল হাজী ও তার সহযোগীরা। কিছু দিন আগে জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে তারা সেই জমিতে থাকা দোকানঘর ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তিনি প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছেন ।  ভুক্তভোগীরা আরও জানান দীর্ঘদিন ধরে ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তরে এ বিষয়ে অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাচ্ছেন না। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দখলবাজ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি জানান তারা ।
স্থানীয়রা জানান, এই চক্রের দখলবাজির মাত্রা এতটাই বেড়েছে যে অনেক জমির মালিক এখন নিজের সম্পত্তিতে যেতেও ভয় পান। এমনকি গত ১ অক্টোবর দুপুর ১টা ২৩ মিনিটে ০১৩০০-৬৪৪৩০৪ নম্বর থেকে শাহিন আলমকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে, যা ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট করে।এ বিষয়ে  অভিযুক্ত আশরাফুল এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,  আমি বাহিরে ৪০ দিনের জামায়াতে চিল্লায় আছি এই বিষয়ে আমি মামলা করবো এখন বেশী কথা বলতে পারবো না আপনারা আমার ছোট ভাই এর সাথে যোগাযোগ করুন। 
কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit