সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
বোলারদের সুবিধা ফেরাতে আইসিসির কাছে যে দাবি তুললেন গিল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়নি মালিক-শ্রমিকপক্ষ আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা চৌগাছায় নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি নরসিংদীতে চিকিৎসকের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় ভোগান্তিতে রোগীরা। বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী একই ওভারে সাজঘরে রবিন-শান্ত, চাপে বাংলাদেশ সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা

নওগাঁয় বজ্রপাতে এক ব্যক্তি নিহত 

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৯২ Time View

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে হাঁসাইগাড়ি বিলে এই দূর্ঘটনা ঘটে। নিহতের নাম মফিজ উদ্দিন বসু (৬০), তিনি ওই এলাকার মৃত ছুতা প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বসু দীর্ঘদিন ধরে মাছ ধরা কাজ করতেন এবং আজও মাছ ধরার উদ্দেশ্যে বিলের পাড়ে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাত হলে বসু মুহূর্তের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাঁসাইগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল হোসেন, তিনি জানান, আজ দুপুরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। বজ্রপাতের কারণে ঘটে যাওয়া এই দুর্ঘটনা আমাদের সবাইকে শোকাহত করেছে। এলাকাবাসীকে নিরাপদে থাকার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit