বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

বিরামপুরে আদিবাসী ফুটবল টুর্ণামেন্ট শুরু

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বিরামপুর উপজেলার আদিবাসী (সাঁওতাল) অধ্যুসিত এলাকার সোনাজুড়ি মাঠে গত শুক্রবার ১৬তম আদিবাসী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১১ উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে সেতাবগঞ্জ এসএসসি ব্যাচ ২২-২৩ ও রাজশাহী অ্যাডভেন্টিস্ট ইয়্যুথ ক্লাব। খেলার উদ্বোধন করেন, বিরামপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান, সাপ্তাহিক বিরামপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, সাব-রেজিষ্টার বার্নার্ড মার্ডি ও দিনাজপুর ধর্ম প্রদেশের ফাদার কেরোবিন বাকলা।

এসময় তাদের সাথে ছিলেন, ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, ধানজুড়ি ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার রতন মুর্মু, ফ্রেন্ডশিপ যুব সংগঠনের সভাপতি স্যামশন হেম্ব্রম, সাধারণ সম্পাদক প্রদীপ মার্ডি, আদিবাসী পারগানা সামুয়েল মার্ডি, ইউপি সদস্যা শীতলী রানী পাহান, ইউপি সদস্য ফ্লাবিয়াস হেম্ব্রম প্রমূখ। টুর্ণামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করছে এবং উদ্বোধনী খেলায় ০-৩ গোলে সেতাবগঞ্জ দল বিজয়ী হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit