শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল

ব্যালন ডি’অর আজ, জেনে নিন কখন- কীভাবে দেখবেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ Time View

 খেলাধুলা নিউজ ডেক্সঃ  ফুটবল জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর এবছরও হতে যাচ্ছে জমকালো আয়োজনে। ফ্রান্সের প্যারিসের থিয়েত্র দু শাতেলে অনুষ্ঠিত হতে যাওয়া ৬৯তম আসরের অনুষ্ঠানে ইউরোপিয়ান ফুটবলের সেরা পুরুষ ও নারী ফুটবলার, গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও কোচদের সম্মাননা দেওয়া হবে।

ফুটবলে লম্বা সময় ব্যালন ডি’অর জয়ীর দৌড়ে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যালন ডি’অর ইতিহাসে সর্বাধিক ৮ বার এই পুরস্কার জিতেছেন মেসি। পাঁচবারের জয়ী রোনালদো সর্বাধিক ১৮ বার মনোনীত হয়েছেন। তবে ফুটবলের এই দুই মহাতারকার নাম নেই এবারের আসরে।

ফরাসি ক্লাব পিএসজিকে ট্রেবল জেতানো উসমান দেম্বেলে এবারের ব্যালন ডি’অর জেতার দৌড়ে বেশ এগিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। গোল করে, গোল করিয়ে ব্যালন ডি’অর জেতার দৌড়ে শীর্ষ ফেভারিট দেম্বেলে।আলোচনায় আছেন মাত্র ১৮ বছর বয়সী বার্সেলোনার লামিনে ইয়ামালও। মেসির জার্সি নম্বর ১০-এর উত্তরসূরি হয়ে গোল, অ্যাসিস্ট ও বড় ম্যাচে পারফরম্যান্সের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন ভক্তদের আবেগী প্রিয়পাত্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর, এবারের পুরস্কার উঠতে যাচ্ছে উসমান দেম্বেলের হাতেই।

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ব্যালন ডি’অর সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১২টায় অনুষ্ঠিত হবে। জমকালো এই আয়োজন সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস টেন ১, সনি লিভ ও উয়েফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২২ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৫.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit