সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনে নিষ্পত্তির নির্দেশ ইসির

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত যেকোনো ক্যাটাগরির আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ সংক্রান্ত নির্দেশনা সম্প্রতি ইসির সংশ্লিষ্ট সকল কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম বলেন, এনআইডি সংশোধন সংক্রান্ত যেকোনো ক্যাটাগরির আবেদন ৪৫ দিনের অধিক অনিষ্পন্ন রাখা যাবে না, এ সংক্রান্ত বিষয়ে আমাদের রেজুলেশন হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে বলা হলেও আমরা আরো আগেই নিষ্পত্তি করছি।

তিনি বলেন, এর সাথে পুরাতন আবেদনও আমাদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে।

চলতি মাসের (সেপ্টেম্বর) মাসিক সমন্বয় সভায় নেওয়া এ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সমন্বয় সভায় নেওয়া সিদ্ধান্তে বলা হয়েছে, ‘জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত যেকোনো ক্যাটাগরির আবেদন ৪৫ দিনের অধিক অনিষ্পন্ন রাখা যাবে না। আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত প্রদান করতে হবে।’

ইসি সচিবালয়ের সেপ্টেম্বর মাসের সমন্বয় সভার কার্যবিবরণী থেকে জানা যায়, ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে নিষ্পত্তির অপেক্ষায় আছে ৮৭ হাজার ৬৪১টি। এছাড়া এনআইডি সংশোধন আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার জন্য বলা হয়।

ইসির কর্মকর্তারা জানান, নিষ্পত্তির অপেক্ষায় থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি হবে।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit