মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে নিজ জেলায়

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ হেলিকপ্টারে নিজ জেলায়।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) খাগড়াছড়ির সাজেকের শিজকছড়ায় চান্দের গাড়ি দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকি (২৩)-এর মরদেহ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় পাঠানো হয়েছে।বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স (S2-AGO) বিকেল ৩টা (১৫০০ ঘটিকা) খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে। পরবর্তীতে বিকেল ৩টা ১৫ মিনিটে (১৫১৫ ঘটিকা) মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।
এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন। মরদেহের সঙ্গে প্রতিনিধি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ রাশেদুর রহমান এবং শিক্ষার্থী রনজিত রায় ও খাগড়াছড়ি রিজিয়ন ও সদর দপ্তর ২০৩ পদাতিক ব্রিগেড এর জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন  উপস্থিত ছিলেন।নিহত রুবিনা আক্তার রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে।
কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit