মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে টিডিপির প্রশংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুইজগেট খাল পরিষ্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ Time View

এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা : ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং শহরের জলাবদ্ধতা নিরসনে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে খুলনা টাউন ডিফেন্স পার্টি (টিডিপি)। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রমের অংশ হিসেবে, টিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে লবনচরা সুইজগেট খালের জমে থাকা কচুরিপনা অপসারণ করেছেন। দীর্ঘ দিন ধরে অপরিষ্কার থাকা এই খালটি ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছিল, যা স্থানীয়দের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছিল।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলা কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন খুলনা সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবী টিডিপি এবং আনসার টিডিপি ক্লাবের সদস্যরা। শুক্রবার ১২ সেপ্টেম্বর সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমের নেতৃত্ব দেন খুলনা সদর থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা হামিদা খাতুন।

এই উদ্যোগ প্রসঙ্গে ৩১ নম্বর ওয়ার্ড টিডিপি দলনেতা মোঃ শফিকুজ্জামান বলেন, দেশের মোট ডেঙ্গু রোগীর প্রায় ৫২ শতাংশ উপকূলীয় ১৩টি জেলায়, যার মধ্যে খুলনা অন্যতম। শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেঙ্গুর ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে আমরা টিডিপি সদস্যরা সম্পূর্ণ স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছি। স্থানীয়রা টিডিপি সদস্যদের এই মহৎ উদ্যোগকে সাধারণ মানুষজন সাধুবাদ জানিয়েছেন।

এলাকাবাসীদের মতে, দীর্ঘদিন ধরে কচুরিপনায় ভরে থাকা এই খালটি শুধুমাত্র জলাবদ্ধতাই নয়, বরং ডেঙ্গু মশার অন্যতম ঝুঁকিপূর্ণ হটস্পট হয়ে উঠেছিল। টিডিপির এই স্বতঃস্ফূর্ত পরিচ্ছন্নতা অভিযান এলাকার স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং পরিবেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। এ সময় আনসার ভিডিপি ও টিডিপি সদস্য ও সদস্যা প্রমূখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit