মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

জামায়াত ক্ষমতায় আসলে মানবিক বাংলাদেশে ও জনকল্যাণমুখী সরকার হবে —-ডাঃ ফরিদ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ সেপ্টম্বর বিকেলে উপজেলার পাশাপোল ইউনিয়ন জামায়াতের আয়োজনে দশপাকিয়া স্কুল মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির কবির হোসেন। প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জাহাঙ্গীর হোসনেরে পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জাময়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা. নুরুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারি সেক্রেটারী সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, রহিদুল ইসলাম খান প্রমুখ। সম্মেলনে হাজার হাজার নারী ও পুরুষ কর্মীরা অংশ নেয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় ডাঃ মোসলে উদ্দীন ফরিদ বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে মানবিক বাংলাদেশে ও জনকল্যাণমুখী সরকার হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সৎ ও যোগ্য মানুষের নেতৃত্বের কোনো বিকল্প নেই। দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করতে হলে প্রত্যেকদিন নির্বাচনী কাজে কর্মীদের সময় দিতে হবে।

মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌছে দিতে হবে।তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনও রাষ্ট্র ক্ষমতায় যাইনি কিন্তু এই দলের নেতা কর্মীরা দেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছেন। এই দলের নেতারা মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তারা কখনও দুর্নীতি করেননি এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit