বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ Time View

নিউজ ডেক্সঃ   রাজধানী থেকে সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ইস্কাটন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আমরা রিকুইজিশন পাওয়ার পর গত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ২৮ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একেএম নাহিদুল ইসলামকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিধি অনুযায়ী তিনি অবসরের সব সুবিধা পাবেন।

একেএম নাহিদুল ইসলাম ২০২৩ সালের ১১ জুলাই ডিআইজি পদে পদোন্নতি পান। তখন তিনি সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পরও তাকে সিআইডিতে রাখা হয়। তিনি অতীতে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৩ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ০১.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit