বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি

খুলনায় ৮ থানার ওসি রদবদল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : আব্দুল্লাহ আল মামুন রুবেল

আদেশ অনুযায়ী সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামকে বদলি করে খুলনা সদর থানায় পাঠানো হয়েছে। অপরদিকে খুলনা থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুমকে পদায়ন করা হয়েছে লবণচরা থানায়।
হরিণটানা থানার দায়িত্বে থাকা শেখ খায়রুল বাশারকে বদলি করে আড়ংঘাটা থানায় প্রেরণ করা হয়েছে। এদিকে লবনচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামানকে হরিণটানা থানায় এবং আড়ংঘাটা থানার দায়িত্বে থাকা মোঃ তুহিনুজ্জামানকে পদায়ন করা হয়েছে খানজাহান আলী থানায়।
খানজাহান আলী থানার ওসি কবির হোসেনকে বদলি করে সোনাডাঙ্গা মডেল থানার দায়িত্ব দেয়া হয়েছে। দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলীকে খালিশপুর থানায় পাঠানো হয়েছে, আর খালিশপুর থানার ওসি মো. রফিক ইসলামকে বদলি করে দৌলতপুর থানায় নিয়োগ দেয়া হয়েছে।
খুলনা মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ (মিডিয়া) জানান, নিয়মিত রদবদলের অংশ হিসেবে এই পদায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা খুব শিগগিরই নতুন কর্মস্থলে যোগ দেবেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit