বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‎লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাফিউল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহমান, সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক এ কে এম ওবায়দুল্লাহ, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন ও স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ।

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, মাদক ও বাল্যবিবাহ একটি জাতিকে রুগ্ন ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন নয়, সামাজিক সচেতনতাই পারে এ ব্যাধি থেকে যুব সমাজকে বাঁচাতে। তাই আমরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেচতনতা বৃদ্ধির লক্ষে সেমিনারের আয়োজন করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, দুর্গাপুর উপজেলাটি সীমান্তবর্তী হওয়ায় অনেকে সহজেই দুষ্টচক্রের সান্নিধ্যে পড়ে মাদকাসক্ত হয়ে যায়। একবার এতে জড়ালে আর বের হওয়া কঠিন হয়ে পড়ে। তখন মাদক সেবনের পাশাপাশি নানা অপকর্মেও জড়িয়ে পড়তে হয়। তাই পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যেন মাদক থেকে দূরে থাকে এবং অভিভাবকরা যেন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে না দেন এ বিষয়ে সবার সতর্ক থাকা জরুরি।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নেন এবং লাল কার্ড প্রদর্শন করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে মাদক ও বাল্যবিয়ে নিয়ে এক শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit