মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

শার্শায় গবাদি পশুর এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন ক্যাম্পইন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় গবাদি পশুর এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শার্শা উপজেলার লাউতাড়া প্রাইমারী স্কুল মাঠে এ ভ্যাকসিনেশন ক্যাম্পইন’র উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রাণী সম্পদ অফিসার তপু কুমার শাহা, ডাক্তার রুবাইয়াত ফেরদৌস, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, লাউতাড়া সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক ইকরামুজ্জামান খান বিপ্লব , প্রভাষক অজিহার রহমান, লাউতাড়া হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি বিল্লাল হোসেন, শার্শা উপজেলা প্রাণী সম্পদ অফিসের আনিছুর রহমান, শাহ পরান, হাসানুল বারী শাহীন, মোঃ রমজান আলী প্রমুখ।

শার্শা উপজেলা প্রশাসনের অর্থায়নে ও শার্শা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের বাস্তবায়নে ভ্যাকসিনেশন ক্যাম্পইন অনুষ্ঠানে উলাশী ইউনিয়নের লাউতালা গ্রামে ও বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল গ্রামে প্রায় ৩৩০টি গরুর বাছুরকে এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন প্রদান করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা প্রাণী সম্পদ অফিসার তপু কুমার শাহা জানান, প্রতিবছর শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় লাম্পিস্কিন ডিজিস (চামড়ার উপরে পক্স) রোগে অনেক গরু ও গরুর বাছুর মারা যায়।

তিনি বলেন মারাত্বক এ রোগে গরুর বাছুর খুবই ঝুকিপূর্ণ। এ জন্য শার্শা উপজেলা প্রশাসনের অর্থায়নে ও প্রাণী সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে শার্শার লাউতাড়া ও সাতমাইল গ্রামে প্রাথমিক ভাবে ৩৩০টি গরুর বাছুরকে এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিব হাসান বলেন গবাদি পশুর এলএসডি রোগ খুবই মারাত্বক ও ঝুকিপূর্ণ। এ রোগে প্রতি বছর অনেক গবাদি পশু মারা যায়। সে জন্য গবাদি পশুর মৃত্যুরোধ করতে এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন পর্যায় ক্রমে শার্শা উপজেলা বিভিন্ন ইউনিয়নে দেওয়া হবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit