শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

৩ গার্মেন্ট মালিকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : তিন গার্মেন্ট মালিকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে সরকার। ইতিমধ্যে রেড নোটিশ জারি সংক্রান্ত চিঠিটি ইন্টারপোল সদর দপ্তরে পাঠানো হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন আদালতে দায়েরকৃত মামলাকে ভিত্তি করে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

যাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে অনুরোধ করা হয়েছে তারা হলেন- টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত পত্রে এই অনুরোধটি ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। শ্রম অধিকার লঙ্ঘন ও সংশ্লিষ্ট আইনগত অভিযোগে মামলাগুলো চলমান রয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়, মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থানকারী অভিযুক্তদের দেশে ফেরত আনার লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit