শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

শেষ মুহূর্তের গোলে ভারতকে হারিয়ে আফসোস বাড়ালো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ৪: ৩ ভারত

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিয়মরক্ষার ম্যাচে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। হেরেও পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। কিন্তু রোববার (৩১ আগস্ট) ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচটি পেন্ডুলামের মতো দুলেছে।

ম্যাচের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের জন্য। প্রথম মিনিটেই দুর্দান্ত হেডে গোল করেন পূর্ণিমা মারমা। ৭ মিনিট পর সমতা আনে ভারত আনুশকা কুমারীর গোলে। ৩৬ মিনিটে জটলার মধ্যে আলপি আক্তারের গোলে লিড নিয়ে ড্রেসিংরুম ছাড়ে বাংলাদেশ।

বিরতির পর লিড বাড়িয়ে স্কোর লাইন ৩-১ করেন সৌরভী আকন্দ প্রীতি। ৬৫ মিনটে বাংলাদেশি ডিফেন্ডারের ভুলে আবারও এগিয়ে যায় ভারত। গোল করেন পৃতিকা বর্মণ। ম্যাচের ৮৮ মিনিটে আরেকটি দূর পাল্লার শটে গোল হজম করে বাংলাদেশ।

৮৯ মিনিটে খেলা ৩-৩ গোলে সমতায় থাকলেও ইনজুরি সময়ে নাটকীয় গোলে বাংলাদেশ জয় নিয়েই মাঠ ছাড়ে। বাংলাদেশকে জয় এনে দেওয়া সৌরভী আকন্দ প্রীতি ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন।

গত শুক্রবার (২৯ আগস্ট) স্বাগতিক ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করায় শিরোপা জয়ের সুযোগটা হাতছাড়া হয়ে যায় বাংলাদেশ দলের। ছয় ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে ভারতের মেয়েরা।

ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৪ জয়, এক হার ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে আসর শেষ করলো বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ আগস্ট ২০২৫/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit