বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

বেনাপোল পুটখালীর চরের মাঠ থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৩ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতাঃ- যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের চরের মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ আগষ্ট বৃহস্পতিবার সকালে পুটখালী সীমান্তের চরের মাঠের একটি আম বাগান থেকে যুবকের গলায় ফাঁস দেওয়া লাশটি উদ্ধার হয়। তবে ওই যুবকে কোন পরিচয় পাওয়া যায়নি। সে কে, কোথা থেকে এসেছে এ নিয়ে চলছে গুঞ্জন।পুটখালী সীমান্তের চরের মাঠ নামক দুর্গম এলাকায় ফাঁসিতে ঝুলে কি ভাকে তার মৃত্যু হল এই নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানা ওসি রাসেল মিয়া ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে পুটখালী সীমান্ত এলাকার নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানায় ওই যুবকের গলায় ফাঁস রহস্যজনক। সে আদেও গলায় ফাঁসি দিয়ে আতœহত্যা করেছে, না তাকে কেউ হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে এটা রহস্যজনক। কারন এই সীমান্ত দিয়ে এখনো বড় বড় সোনা ও মাদকের চোরাচালানী ব্যবসা হয়ে থাকে। এপথে বাংলাদেশ থেকে স্বর্ণ ও ভারত থেকে ফেনসিডিল মদ অস্ত্র গরু আসে চোরাচালানিদের মাধ্যেমে। এ সংক্রান্ত কোন বিষয় নিয়ে ওই যুবককে আতœহুতি দিতে হয়েছে তা তদন্ত করলে রহস্যজনক মৃত্যুর রহশ্য বেরিয়ে আসতে পারে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ রাসেল মিয়া বলেন ধারনা করা হচ্ছে সে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি।তিনি জানান ময়না তদন্তর পর জানা যাবে সে কিভাবে মারা গেছে। যশোর পিবিআই এই অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু রহস্য তদন্ত করবেন বলে জানান তিনি। 

কিউএনবি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit